নিজস্ব প্রতিনিধি , নদীয়া - গ্যাস ভর্তি সিলিন্ডারে জল থাকার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গয়েশপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। গয়েশপুরের বাসিন্দা দীপ্তি দাসের বাড়িতে সরবরাহ হওয়া এলপিজি সিলিন্ডার ব্যবহারের সময় একাধিকবার গ্যাসের শিখা নিভে যাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে পরীক্ষা করে সিলিন্ডারের ভেতরে জল থাকার বিষয়টি নজরে আসে তার।
সূত্রের খবর , গয়েশপুরের এক বাসিন্দা কয়েকদিন আগে একটি গ্যাস সিলিন্ডার গ্রহণ করেন। রান্নার সময় বারবার গ্যাসের শিখা নিভে যাওয়ায় তার সন্দেহ হয়। পরে পরীক্ষা করে দেখেন সিলিন্ডারে গ্যাসের বদলে জলে ভর্তি। সংশ্লিষ্ট গ্যাস সরবরাহকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে সংস্থার পক্ষ থেকে ওই সিলিন্ডারটি পরিবর্তন করে নতুন সিলিন্ডার দেওয়া হয়।
এই ঘটনা প্রসঙ্গে অভিযোগকারী দীপ্তি দাস জানান, রান্নার সময় বারবার আগুনের শিখা নিভে যাওয়ায় তিনি বিষয়টি খতিয়ে দেখেন। তার দাবি, সিলিন্ডারের বাইরে এনে পরীক্ষা করার সময় তিনি দেখতে পান, তাতে জল রয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে গ্যাস সাপ্লাইকারী স্বপন দাস বলেন, এই গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাসের বদলে জল ভরা ছিল। অফিসে ফোন করার পর এসে সিলিন্ডারটিকে চেঞ্জ করে দিলাম। কর্মজীবনের ২২-২৪ বছরের প্রথম এরকম দেখলাম।
প্রসঙ্গত, স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, তারা অভিযোগের কথা শুনেছেন। সংশ্লিষ্ট গ্যাস সরবরাহকারী দফতরের সঙ্গে যোগাযোগ করবেন। পরবর্তীকালে কোন গ্রাহক যেন পরিষেবা সংক্রান্ত সমস্যার কারণে ভোগান্তির শিকার না হয়। সে বিষয়ে নজর রাখা হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের