নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - ভোটমুখী বাংলায় তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। প্রার্থী ঘোষণা করছে বিভিন্ন রাজনৈতিক দল। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। নোয়াপাড়া থেকে অর্জুন সিংকে প্রার্থী ঘোষণা করেছে পদ্ম শিবির। প্রার্থী হয়েই ‘তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না’ বলে হুঙ্কার দিলেন অর্জুন সিং।
নোয়াপাড়া থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “তৃণাঙ্কুরকে যদি আমি প্রতিদ্বন্দ্বী মনে করি, তাহলে প্রতিদ্বন্দ্বী শব্দের অপমান। দেখবেন ভোটের আগেই ময়দান ছেড়ে পালিয়ে যাবে। আমার বিরুদ্ধে নোয়াপাড়ায় যাকে প্রার্থী করেছে সে জি টি এ তে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এফআইআর করে। কিন্তু তাকে গ্রেফতার করা হয় না। মঞ্জু বোস, যিনি তৃণমূলের বহু পুরনো কর্মী। মঞ্জুদিকে বেইজ্জত করে, ধাক্কা মেরে সরিয়ে তাকে টিকিট দেওয়া হয়েছে। ওখানকার মানুষ এর সঠিক জবাব দিয়ে দেবে।”
তৃণমূল সরকারকে নিশানা করে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, “এই সরকার সব দিক দিয়ে ফেলিওর। কিভাবে লড়াই করব সেটা আপনাদেরকে বলবো না তবে এমন লড়াই করব তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাচ্ছে। পরিবর্তন দেখা যাচ্ছে। পরিবর্তন সামনে আছে। নোয়াপাড়াতেও পরিবর্তন নিশ্চিত। আমি গর্ব করে বলতে পারি আমার ব্যারাকপুরের সাতটা সিটই বিজেপির পক্ষে চলে গেছে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের