নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - নতুন রূপে সাজতে চলেছে নিউ জলপাইগুড়ি স্টেশন। চলমান নবীকরণ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে স্টেশনে উপস্থিত হলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। স্টেশনের পরিকাঠামো উন্নয়নের প্রায় অর্ধেক কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার দুপুরে এনজেপি স্টেশনে পৌঁছে বিভিন্ন নবীকরণ এলাকার কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন সাংসদ রাজু বিস্তা। সদ্য দায়িত্বপ্রাপ্ত ডিআরএম-সহ রেল দফতরের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। স্টেশনের ভোল বদলে দেওয়ার লক্ষ্যে যাত্রীসুবিধা উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও সামগ্রিক পরিকাঠামো নির্মাণ সমস্ত দিক সরজমিনে পরিদর্শন করেন সাংসদ।
রাজু বিস্তা জানান, ' নতুন ডিএম এসেছেন ওনাদের সঙ্গে কাজের বিষয় নিয়ে যাবতীয় কথা বলার ছিল। সেই সমস্তটা সম্পন্ন হয়েছে। নবীকরণ প্রকল্পের প্রায় ৫০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। শিলিগুড়ি ও জলপাইগুড়ি সংযোগকারীর কাজ আগামী ২০২৬ মার্চের মধ্যেই সম্পন্ন হবে। এছাড়াও, স্টেশনের যা যাবতীয় কাজ সেটা শেষ হতে ২০২৭ সাল হয়ে যাবে। কিন্তু যাত্রীদের যাতায়াতের জন্য সুবিধা চালু হয়ে যাবে।'
সাংসদ আরও জানান, ' যাত্রীদের আরামদায়ক চলাচল, আধুনিক ওয়েটিং এরিয়া, উন্নত প্ল্যাটফর্ম, লিফট–এস্কেলেটর, পার্কিং জোন এবং সুশৃঙ্খল প্রবেশ–প্রস্থান ব্যবস্থার মতো বড় প্রকল্পগুলির কাজ নির্দিষ্ট সময়সীমা মেনে এগোচ্ছে। এই কাজের সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো। যতটা তাড়াতাড়ি সম্ভব এই কাজ শেষ হয়ে যাবে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এই কাজ চালু করেছিল। বাকি কাজও দ্রুত শেষ হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের