নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - বাংলায় এসআইআর হলে তৃণমূলের এক কোটি ভোট কমে যাবে। এমনই মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। এদিন শুভেন্দু গড় কাঁথিতে একটি গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে একাধিক মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
এদিন তিনি বলেন, 'বাংলায় এসআইআর হলে তৃণমূলের এক কোটি ভোট কমে যাবে ফলে তারা আর নির্বাচনে জিততে পারবে না। শুধু তাই নয় কোচবিহার থেকে শুরু করে দিকে দিকে তৃণমূলের যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে ওরা নিজেদের মধ্যে লড়াই করে নিজেরাই শেষ হয়ে যাবে।'
আরজিকর কাণ্ডের রেশ টেনে তিনি বলেন, 'কলকাতা শহর রাজ্যের চারিদিকে খুন ধর্ষণ অপরাধের মতো ঘটনা বেড়েই চলেছে। যারা রাজ্যের খুনিদের ধরতে পারেনা তারা জবাব চায় পেহেলগাঁওয়ের খুনিদের কেন ধরতে পারল না? বাইরে থেকে যারা এসে অপরাধ করেছে তারা তো মারাও গেছে। তাহলে এবার রাজ্য সরকার জবাব দিক।'
কিছুদিন আগে ইডি হেফাজতে নেয় জীবনকৃষ্ণ সাহাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'অনুব্রত মণ্ডল আটক হওয়ার পরে জানা যায় তার গাড়ি ড্রাইভার ও তার পিএসওর কাছে কোটি কোটি টাকা রয়েছে। জীবনকৃষ্ণ সাহার বাবা-মার বক্তব্য অনুযায়ী ওর কাছেও প্রচুর টাকা রয়েছে বিভিন্ন জায়গায়। তৃণমূলের সব নেতাদের কাছেই প্রচুর কালো টাকা লুকিয়ে রাখা আছে। ভোটের বৈতরণী পার করার জন্য এই টাকা ওরা ব্যবহার করে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের