নিজস্ব প্রতিনিধি , আসানসোল - ফর্ম ৭ ইস্যুকে নিয়ে রাজ্যজুড়ে উত্তাল পরিস্থিতি। ভোটার তালিকা সংশোধন ঘিরে ফের উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি। কালো গাড়িতে করে বিপুল সংখ্যক ফর্ম–৭ এনে জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে আসানসোল মহকুমা শাসকের দফতর চত্বরে ছড়াল তীব্র উত্তেজনা। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই হাতাহাতি, ভাঙচুর এবং অবরোধে কার্যত অচল হয়ে পড়ে এলাকা।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ফর্ম–৭ জমা দিয়ে পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। সেই অভিযোগকে কেন্দ্র করেই আসানসোলে কালো গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গাড়ির কাচ ভাঙচুর করা হয় এবং আসানসোল দক্ষিণ থানার মহকুমা শাসকের অফিসে শুনানি চলাকালীন হাতাহাতির ঘটনাও ঘটে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
যদিও তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। উত্তেজনার রেশ ছড়িয়ে পড়ে আসানসোল দক্ষিণ পুলিশ পোস্ট পর্যন্ত। সেখানে বিজেপির তরফে পাল্টা কর্মসূচি শুরু হয়। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি ও রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বার্নপুর রোডে অবরোধে বসেন। দক্ষিণ পুলিশ পোস্ট ঘেরাও করে স্লোগান তুলতে থাকেন তারা।
বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, 'আজ মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন তার ক্যাডারদের লেলিয়ে আমরা যাতে ফর্ম ৭ জমা দিতে না পারি। সকাল সাড়ে ১০টার সময় আমার কার্যকর্তারা ফর্ম নিয়ে সকল বিধানসভা থেকে এসিডও অফিসে পৌঁছান। পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাঁদের মারধর করা হয়। এক মহিলা কার্যকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে।'
নির্বাচন কমিশনকে নিশানা করে অগ্নিমিত্রা পাল বলেন, ' মিস্টার জ্ঞানেশ কুমার আপনাকে এগুলো দেখতে হবে। আমরা ফর্ম ৭ জমা দেব। কীভাবে জমা দেব, এই পশ্চিমবঙ্গের অবস্থা। এটা কার্যকর্তার ওপর হামলা নয়, গণতন্ত্রের ওপর হামলা। আপনারা ওখান থেকে বলছেন, আপনারা নির্দেশ দিচ্ছেন, আপনার ইআরও, ডিএ সেকথা শুনছেন না। কীভাবে আমরা দেব ? আপনি ব্যবস্থা করুন। যতক্ষণ না আমরা উত্তর পাই, আসানসোল জেলার সমস্ত কার্যকর্তা এই রাস্তায় অবরোধে বসে আছি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের