নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - এসএসসি দুর্নীতির অযোগ্য তালিকা ঘিরে তুঙ্গে বঙ্গ রাজনীতি। এবার তালিকায় উঠে এল শাসক দলের এক নেতার ছেলের নাম। বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইচ্ছা হক সর্দারের ছেলে নাজিবুল্লার নাম অযোগ্যদের তালিকায় অন্তর্ভুক্ত।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গতকাল রাতে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করে। কিন্তু এই তালিকা প্রকাশ হতেই দেখা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক শাসক দলের নেতা ও তাদের আত্মীয়ের নাম উঠে আসছে। এবার তালিকায় নাম উঠলো বারাসাতের তৃণমূল কংগ্রেসের সভাপতির ছেলে নাজিবুল্লার। তালিকায় ৭৯১ নম্বরে নাম রয়েছে নাজিবুল্লার। যদিও এই বিষয়টি মানতে নারাজ তৃণমূল নেত্রীর পুত্র।
নাজিবুল্লার দাবি, এসএসসি যে তালিকা প্রকাশ করল তাতে করে প্রশ্ন রয়েই গেল। কিসের ভিত্তিতে এই তালিকা প্রকাশ হল। যে তথ্যের ভিত্তিতে আমাদের অযোগ্য বলা হয়েছিল সেখানে আমার নাম ছিল না। OMR শিটকেও আদালত মান্যতা দেয়নি। তৃণমূল, সিপিএম, বিজেপিকে চাকরি হয়না। যোগ্যতার ভিত্তিতে চাকরি হয়। আমরা এই তালিকাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাব।
এই প্রসঙ্গে স্থানীয় সিপিএম নেতা হাবিব আলী বলেন, ' প্রথম থেকেই আমরা বলে এসেছি এই সরকার চাকরি চুরি করেছে। তাদের নিজেদের পরিবার আত্মীয় স্বজন, ছেলে সবাইকে চাকরি দিয়ে রেখেছে। এসএসসি তালিকা সেটা আরো একবার প্রমাণ করে দিল। এটাই শুধু না আরো অনেকের নাম আছে,সবার নাম বের হবে। এখানে তৃণমূল সভাপতি বিরুদ্ধে এমনিও অনেক অভিযোগ রয়েছে। আর এসএসসির অযোগ্যদের তালিকায় ওনার ছেলে নাম ১৬ কলা পূর্ণ করল।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা