নিজস্ব প্রতিনিধি , দুবাই - সহজ নয় , কঠিন লড়াইয়ে জিতল ভারত। একপেশে লড়াই না হলেও শেষ হাসি হাসল ভারত। প্রথম ম্যাচের তুলনায় অনেক বেশি টক্কর হল দুই দলের। এটাই ক্রিকেট, সব দিন সমান যায়না ঠিকই তবে ভারত পাকিস্তান যুদ্ধে ফের জয়ী সূর্যকুমাররা। ৯ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় পায় ভারত।
ব্যাটে নেমে দুই ওপেনার ফখর জামান ও শাহিবযাদা ফারহান শুরুটা ভাল করেন। জসপ্রীত বুমরাকে আক্রমণ করা শুরু করেন তারা। তবে ১৫ রানে সাজঘরে ফেরেন ফখর। অর্ধ শতরান করেন ফারহান ৫৮ রানে শিবম দুবের শিকার হন। দলের ইনিংসে অনেকটা সহায়তা করেন তিনি। সাইম আইয়ুব এশিয়া কাপে প্রথম রানের খাতা খুলেই তেমন লাভ করতে পারেননি। ২১ রানে আউট হন।
এরপর হুসেন তালাত দলের হয়ে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন ব্যর্থ হন। মহম্মদ নওয়াজ কিছুক্ষণ খেলে ১৯ তম ওভারে অপ্রত্যাশিত রান আউট হন। সালমান আলি আগা ১৭ রানে অপরাজিত থাকেন।ভারতকে ১৭২ রানের লক্ষ্যমাত্রা দেয় পাকিস্তান। ফাহিম আশরাফ শেষ বলে আউট হয়ে যেতে পারতেন। তবে দুবের গাফিলতিতে ছক্কা খান হার্দিক।চোট সারিয়ে ফিরে আসার পর ধার কমেছে বুমরার। অনেকটাই রান করেছেন তিনি। ভারতের হয়ে ২ টি উইকেট নেন শিবম ডুবে। ১ টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া , কুলদীপ যাদব। শেষ ছক্কা না ধরলে ভীষণই ইকোনমিকাল বোলিং করেছেন হার্দিক।
জবাবে রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে লক্ষ্য হাসিল করে নেয় ভারত। দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুভমন গিল শুরুটা অনবদ্যভাবে করেন। পাক বোলারদের বিরুদ্ধে রীতিমত তাণ্ডব দেখান অভিষেক। ৪৭ রানে ফাহিম আশরাফের বলে ভেল্কি খেয়ে সাজঘরে ফেরেন গিল। অন্যদিকে ৭৪ রানে অযথা ঝুঁকিপূর্ণ শট খেলে আউট হন অভিষেক। ৬ টি চার সহ ৫ টি চার মারেন তিনি। সূর্যকুমার যাদব প্রথম বল থেকেই তাড়াহুড়ো শুরু করেন। ফলস্বরূপ তৃতীয় বলে ব্যাটের কানায় লেগে বল উড়ে গেলে তালুবন্দি হয় তার ক্যাচ।
এরপর তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন বেশ কিছুক্ষণ দলের স্কোরবোর্ড চালান। তবে ১৩ রানে হ্যারিস রউফের শিকার জন সঞ্জু। অন্যদিকে , যোগ্য ব্যাটারের পরিচয় দিয়ে পিচে থাকেন তিলক। সেইভাবে ঝুঁকি না থাকায় শুধুমাত্র বাজে বলেই ফায়দা তুলছিলেন। অযথা বাজে শটের দিকে যাননি। পরেও একটি চার ও ছয় মেরে শেষ করলেন ভারতের ইনিংস।
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের