নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বেলডাঙা মামলায় আবারও জট। NIA বিশেষ আদালতে বৃহস্পতিবারও পেশ করা গেল না ৩৬ জন অভিযুক্তকে। এটি নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ এসকর্ট না পাওয়ায় অভিযুক্তদের কলকাতার NIA আদালতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
মুর্শিদাবাদ জেলা পুলিশ ‘রেডিওগ্রাম’ বার্তা দিয়ে বহরমপুর জেল কর্তৃপক্ষকে জানিয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় পর্যাপ্ত পুলিশবাহিনী নেই। ফলে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় এসকর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশে বেলডাঙা ঘটনার তদন্তের দায়ভার NIA এর হাতে যায়। সেই মামলায় অভিযুক্তদের নিয়মিতভাবে বিশেষ আদালতে পেশ করার কথা। কিন্তু এসকর্ট না মেলায় তাদের আদালতে পাঠানো যায়নি।
অভিযুক্তদের ‘হাই রিস্ক প্রিজনার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, ফলে কড়া নিরাপত্তা ছাড়া স্থানান্তর সম্ভব নয়। এই পরিস্থিতিতে বহরমপুর জেল কর্তৃপক্ষ অভিযুক্তদের ভার্চুয়ালি আদালতে পেশ করার আবেদন জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, NIA-র তদন্তে অসহযোগিতা করা হচ্ছে। যদিও প্রশাসনের তরফে পুলিশবাহিনীর ঘাটতিকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের