নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - চৈত্র আসার আগেই কালবৈশাখীর রুদ্ররূপ দেখল ডুয়ার্স। প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপটে কার্যত তছনছ হয়ে গেল এলাকা। ঘটনাকে কেন্দ্র করে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রশাসনের তরফেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই আকাশ কালো করে প্রবল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়। মুহূর্তের মধ্যে বিপর্যস্ত হয়ে পড়ে একাধিক জনপদ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে বানারহাট এলাকায়। জাতীয় সড়কের ওপর বহু জায়গায় বিশালাকায় গাছ উপড়ে পড়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ থমকে যায়। প্রাকৃতিক দুর্যোগের দাপটে বহু কাঁচা ঘরের চাল উড়েও গিয়েছে এবং ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি পাকা বাড়িও।

বিপর্যয়ের জেরে গোটা এলাকার বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। উপড়ে গিয়েছে অসংখ্য খুঁটি। ফলে সন্ধ্যা থেকেই বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে ডুবে রয়েছে। এমনকি দায়িত্ব পালন করতে গিয়ে পথে গাছ পড়ে যাওয়ায় বানারহাট থানার আইসি-র গাড়িও দীর্ঘ সময় আটকে থাকে। ঝড় থেমে গেলেও এলাকার মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ময়দানে নেমেছে প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনী সড়ক থেকে গাছ সরানোর কাজ শুরু করেছে যাতে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা যায়। বিদ্যুৎ দফতরও পরিষেবা পুনরুদ্ধারে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দুলাল রায় জানান, 'মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। চোখের সামনে গাছ উপড়ে পড়তে দেখলাম। এলাকায় বিদ্যুৎ নেই, যোগাযোগের পথ বন্ধ। প্রশাসন কাজ শুরু করলেও আমাদের ঘরের যে ক্ষতি হয়েছে, তা কবে সারিয়ে উঠতে পারব জানি না। আমরা এখন কেবল স্বাভাবিক জীবনের অপেক্ষায় আছি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের