নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি। ঘরের মধ্যে তিনটি আলমারি, শোকেস ও বক্সখাটের লক ভেঙে সর্বস্ব চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। বাড়ির মালিক বুলটি হালদার গত ২৩ শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন পরিবারে আলিপুরদুয়ারে বেড়াতে গিয়েছেন। সকালে বাড়ির পিছনের দিকে দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে অবাক হয়ে যায় প্রতিবেশিরা। বাড়ির সামনের দরজার তালা ভাঙা অবস্থায় ছিল। ঘর ছিল লন্ডভন্ড অবস্থায়। সোনাদানা নগদ সহ লক্ষাধিক টাকা খোয়া গিয়েছে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবটা খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ।
আত্মীয়া শম্পা কর্মকার জানিয়েছেন , " সকালবেলা ফোন পেয়ে এসে দেখলাম পিছনের দরজা ভাঙ্গা। সবঘরের আলমারি ভাঙ্গা। আমাকে খবর দিলে আমি এসে অবাক হয়ে গেছি। ভাবতেই পারছিনা এমন একটা ঘটনা ঘটে গেছে। অনেককিছু লুট করে নিয়ে গেছে। শুধু সামনের দরজায় তালা ছিল। পুলিশকে জানিয়েছি। এলাকায় এই চোরের উপদ্রব মানা যাচ্ছেনা। এর একটা ব্যবস্থা করতে হবে।"
প্রতিবেশী পূর্ণিমা হালদার জানিয়েছেন , "আমরা ভীষণই আতঙ্কিত। আমার মনে হয় ওরা যে বাড়ি নেই সেটা আগে থেকেই জানত। চেনাশোনা কারোরই কাজ এটা। নাহলে সম্ভব নয়। তবে এলাকায় পুলিশ মোতায়েন করলে অনেকটাই সুবিধে হবে। পুলিশ মাঝে মাঝে আসে। তবে এখন এলাকায় পুলিশ রাখা উচিত।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের