নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাবা গত হয়েছেন অনেক আগেই। পরিবারে অভিভাবক বলতে ছিলেন একমাত্র মা। সেই মাকে হারালেন অক্ষয় মৌসুমী। জগদ্ধাত্রী ঠাকুর দেখে ফিরে মা বলে ডাকতে যাওয়ার আগেই চোখ যায় মেঝেতে। এরপরের ঘটনা ভীষণই মর্মান্তিক। ফাঁকা বাড়িতে এই মৃত্যুকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার কৃষ্ণগঞ্জ রবীন্দ্রনগর এলাকায়।
মেয়ে মৌসুমী বিশ্বাসের বাড়ি শাকিলা পাইকপাড়া রাজ্য সড়কের পাশে। ঘরে মা শোভা বিশ্বাসকে নিয়ে থাকতেন অক্ষয়। ২৩ বছরের অক্ষয় জগদ্ধাত্রী ঠাকুর দেখে ঘরে ফিরতেই হাহাকার। রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মায়ের দেহ। অবাক হয়ে চিৎকার শুরু করেন অক্ষয়। চিৎকার শুনে প্রতিবেশী ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় শোভা দেবীকে কৃষগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠান প্রতিবেশীরা। এরপর তাকে শক্তিনগর হাসপাতালে পাঠানো হয়। সেখানেও চিকিৎসার ঘাটতি। এরপর কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাকে নিয়ে ছোটাছুটি করেও শেষরক্ষা হয়নি।
অনেক আশা নিয়ে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ছোটাছুটি করেও মাকে বাঁচাতে পারেননি অক্ষয় মৌসুমী। এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ করেছেন থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে ভারী বস্তু দিয়ে শোভা দেবীকে আঘাত করা হয়েছে। পরবর্তী তদন্তে কোনো গাফিলতি চাইছেনা পুলিশ। তাই নিয়মানুযায়ী , গোটা বাড়ি ঘিরে দেওয়া হয়েছে। অভিযুক্তদের কঠোর সাজা দেওয়ার দাবি তুলেছেন প্রতিবেশীরা।
এক স্থানীয় বলেন , "আমি ঘরেই শুয়েছিলাম। চিৎকার বাইরে বেরিয়ে দেখি অনেকেই দাঁড়িয়ে মার্ডার মার্ডার বলে চিৎকার করছেন। আমি সঙ্গে আরও কয়েকজন ঘরে ঢুকে শোভা দেবীকে হাসপাতালে পাঠাই। ঘরে ঢুকে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে অক্ষয়ের মা। এরপর এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শোভা দেবীকে বাঁচানো যায়নি। যেখানেই যাচ্ছি বলছে চিকিৎসা হবেনা। পুলিশের তদন্ত করা উচিত।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের