নিজস্ব প্রতিনিধি, হাওড়া – দিনের আলোয় বাড়িতে টিউশন পড়াতে গিয়ে অকল্পনীয় ঘটনার শিকার হলেন এক গৃহশিক্ষিকা।অভিযোগ উঠেছে, ক্লাস ওয়ানের এক ছাত্রীর বাবার বিরুদ্ধেই। ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শনিবার সকালে প্রায় ১০টা নাগাদ টিউশন পড়াতে ছাত্রীর বাড়িতে যান ১৯ বছর বয়সী গৃহশিক্ষিকা। সে সময় বাড়িতে ছাত্র বা তার মা কেউ ছিলেন না। একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে ওই গৃহশিক্ষিকার শ্লীলতাহানি করেন ছাত্রীর বাবা রাহুল ঠাকুর(৩০)। তিনি পেশায় ভ্যানচালক।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, বাড়িতে সেসময় কেউ ছিল না। ছাত্রীর বাবা প্রথমে তার হাত চেপে ধরেন ও পরে তাকে জোরপূর্বক জড়িয়ে ধরারও চেষ্টা করেন। শ্লীলতাহানির পাশাপাশি অভিযুক্ত হুমকি দেন, এই ঘটনা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলা হবে। ঘটনার পরেই তরুণী লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা ওই তরুণীর পাশে দাঁড়িয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের