নিজস্ব প্রতিনিধি , মালদহ - উৎসবের মরশুমে বড় সাফল্য অর্জন করল পুলিশ। প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে মাত্র তিন বছরের এক শিশুকন্যাকে অপহরণ করা হয়। এর কিছুক্ষনের মধ্যেই পুলিশি তৎপরতায় উদ্ধার হয় শিশুটি। এমনকি গ্রেফতার হয় অভিযুক্ত।
সূত্রের খবর , মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকার একটি গ্রামে , আক্রান্ত শিশুটি দাদুর বাড়িতে বেড়াতে আসে। এদিন ভাই বোনেদের সঙ্গে আইসক্রিম খেতে রাস্তায় বের হয়েছিল সে। হঠাৎ করে দুই যুবক বাইকে চেপে এসে শিশুটিকে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসীরা এরপর পুলিশকে দ্রুত খবর দেয়।
এরপর পুলিশ ঘটনাস্থল থেকে বেরোনোর সব পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। বিহারের সীমান্ত এলাকাসহ পার্শ্ববর্তী থানাগুলোর পুলিশকে সহায়তায় নিযুক্ত করা হয়। এসময় পুলিশকে দেখে অপহরণকারীরা মোটরবাইক থেকে শিশুটিকে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে , কিন্তু ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
মোটরবাইক থেকে ফেলে দেওয়ার কারণে শিশুটির মাথায় আঘাত লাগে। পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। পুলিশ অপহরণের কারণ তদন্ত করছে। পলাতক অপর একজনের সন্ধান চলছে। ঘটনার পেছনে অন্য কোনো জটিলতা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের দ্রুত উদ্ধার সহ সফল অভিযান উৎসবের মরশুমে এলাকার মানুষের কাছে আশার সঞ্চার করেছে।
আক্রান্ত শিশুটির মা এপ্রসঙ্গে জানান , ''আমার মেয়ে ওর ভাই বোনেদের সঙ্গে আইসক্রিম কিনতে দোকানে আসে। আমি হটাৎ দেখি বাইকে করে দুজন এসে আমার মেয়েকে তুলে নেয়। আমি ছেলেটির জামার কলার ধরতে যাবো ঠিক সেই সময় তারা বাইক চালিয়ে চম্পট দেয়। এরপর পুলিশের তৎপরতায় আমি আমার মেয়েকে ফিরে পাই।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের