নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - সামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় ফের একবার বড় সাফল্য। উদ্ধার করা হয় প্রায় ৪০ টি হারিয়ে যাওয়া সহ চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন। শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে খোয়া যাওয়া ফোন গুলো ফিরিয়ে দেওয়া হয় আসল মালিকদের হাতে।

সূত্রের খবর , শুক্রবার সকালে সামশেরগঞ্জ থানা চত্বরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন থানার পুলিশ আধিকারিকরা। মোবাইল ফিরে পেয়ে আবেগে ভেসেছেন অনেকে। প্রসঙ্গত , মাস খানেক আগেও একই ধরনের একটি উদ্যোগে বহু মোবাইল উদ্ধার করে সেগুলি মালিকদের হাতে তুলে দিয়েছিল এই থানা। মাস না যেতেই ফের ৪০ টি মোবাইল উদ্ধার করে ফেরত দেওয়ায় এলাকায় পুলিশের প্রতি বিশ্বাস সহ শ্রদ্ধা বেড়েছে বই কমেনি।

এই ধারাবাহিক সাফল্যের নেপথ্যে রয়েছেন থানার অফিসার ইনচার্জ সুব্রত ঘোষ। তার নেতৃত্বেই একের পর এক সফল অভিযান চালাচ্ছে সামশেরগঞ্জ থানা। শুধু মোবাইল ফোন নয় , ইতিপূর্বে অগ্নেয়াস্ত্র , বোমা , জাল টাকা সহ মাদকদ্রব্য উদ্ধারেও নজরকাড়া সাফল্য পেয়েছে থানা। এলাকাবাসীর বক্তব্য , আইসি সুব্রত ঘোষ দায়িত্ব গ্রহণের পর থেকেই থানার কার্যক্ষমতা সহ সাফল্যের গ্রাফ উর্ধ্বমুখী। একের পর এক সাফল্যে তাকে সহ তার পুরো টিমকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

পুলিশকে ধন্যবাদ জানিয়ে একাধিক ব্যক্তি এপ্রসঙ্গে জানান , "আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু সামশেরগঞ্জ থানার জন্যই আজ মোবাইলটা ফিরে পেলাম। আমাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়াও আমরা খুবই খুশি।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের