নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের বড়সড় সাফল্য অর্জন করল কৃষ্ণনগর থানার পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয় ১০৩৯টি নিষিদ্ধ কাশির সিরাপের বোতল। এই ঘটনায় ধৃত চারজন পুরুষ সহ এক মহিলা। ধৃতদের মধ্যে বেশির ভাগই কৃষ্ণগঞ্জ থানায় পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। ঘটনায় এমডিপিএস একটে মামলা রুজু করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর , বেশ কয়েকদিন ধরেই গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল যে তারকনগর হাসখালি বর্ডারে নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করা হচ্ছে। অবশেষে রবিবার রাতে কৃষ্ণনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০৩৯ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে। এছাড়াও একটি অটো একটি বাজাজ পালসার বাইক সহ একটি স্কুটি আটক করে পুলিশ। এই গাড়িতে থাকা মোট ৯টি ব্যাগ থেকে ১০৩৯টি বোতল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ধৃত এক মহিলা সহ চারজন পুরুষ। কৃষ্ণনগর থানার পুলিশ এদের বিরুদ্ধে এমডিপিএস একটে মামলা রুজু করেছে।
কৃষ্ণনগরের ডিএসপি শিল্পী পাল জানিয়েছেন, "আজ আমরা তারকনগর হাসখালি বর্ডারে অভিযান চালিয়ে ১০৩৯ টি নিষিদ্ধ কাশির সিরাপের বোতল উদ্ধার করেছি। কৃষ্ণনগর পুলিশের পক্ষে এটা একটা বড় সাফল্য। তবে আমরা এখনও জানিনা এই নিষিদ্ধ কাশির সিরাপ কোথায় পাচার করা হচ্ছিল। কিন্তু এ বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। এই অভিযানে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি সহ একাধিক পুলিশ আধিকারিকরা। আমরা চেষ্টা করছি শহরে এই ধরণের নিষিদ্ধ কাজকর্ম বন্ধ করতে।"
এলাকার বাসিন্দা পাচুদেব সরকার জানিয়েছেন, "পুলিশের এই অভিযানে এলাকাবাসীরা খুবই খুশি। আমাদের শহরে প্রায়ই নিষিদ্ধ জিনিস পাচারের ঘটনা শোনা যায়। এখানে যে তারকনগর মহাশ্মশান রয়েছে সেখানে তাদের বেশ আনাগোনা ছিল। তবে শেষমেশ পুলিশ যে তাদের ধরতে পেরেছে এটাই বড়ো একটা সাফল্য।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের