নিজেস প্রতিনিধি , মুর্শিদাবাদ - বেশ কিছুদিন আগে বিপুল পরিমাণে চোরাই মোবাইল ফোন বাংলাদেশ পাচার করতে যাবার সময় গ্রেফতার করা হয় দুই যুবককে। আবারও একই ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে হাত বদলের আগেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ দুই যুবককে গ্রেফতার করল ফরাক্কা জিআরপি পুলিশ।

সূত্রের খবর , ধৃত দুই যুবকের নাম সুজিত দাস। বয়স ১৯। ও রবিউল সেখ। বয়স ৩০। সুজিতের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকায় , আর রবিউলের বাড়ি মালদহ জেলার কালিয়াচক থানার দুই শতাবিঘি বা মহব্বতপুর এলাকায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ফরাক্কা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে জিআরপি সদস্যদের সন্দেহ হয়। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় মোট ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জাল নোট। এরপর ঘটনাস্থলেই দুজনকে গ্রেফতার করে পুলিশ।

জিআরপির আধিকারিক চিত্তরঞ্জন রজকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরে শুক্রবার সকালে ফরাক্কা জিআরপি অফিসে এক সাংবাদিক সম্মেলনে আইসি প্রসান্ত রায় জানান , গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, তারা মালদোহের খালতিপুর এলাকা থেকে ট্রেনে চেপে নিউ ফরাক্কা আসে। এখানে হাত বদলের পর জাল নোটগুলো দিল্লি পাচারের পরিকল্পনা ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে তারা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের