নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের জুটমিল বন্ধের ঘটনায় কর্মহীন হয়ে পড়েছে প্রায় ৪০০০ হাজার শ্রমিক। ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল চারটি শ্রমিক সংগঠন। তবে কোনো সুরাহা না হওয়ায় এবার বিক্ষোভে সামিল হলো এলাকার সিপিএম সমর্থকরা। ঘটনায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এলাকায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী।
স্থানীয় সূত্রের খবর, পাটের উৎপাদন কম হওয়ায় ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক জুট মিল বন্ধ হয়েছে। সম্প্রতি জগতদলের জেজএআই জুট মিল বন্ধ করেছে মিল কর্তৃপক্ষ। যার জেরে চারটি শ্রমিক সংগঠনের প্রায় ৪০০০ হাজার কর্মী একসঙ্গে মিলগেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে তাতে বিশেষ লাভ না হওয়ায় শুক্রবার সকাল থেকে সিপিএম সমর্থকরা জুট মিলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।
সিটুনেত্রী গার্গী চট্টোপাধ্যায় জানিয়েছেন, "আমাদের জেলায় সবকটি জুটমিল বন্ধ হয়ে গেছে। চারিদিকে শুধু উৎসব হচ্ছে। সরকার কি করছে ? আমাদের মুখ্যমন্ত্রীর সময় আছে আইপ্যাকে গিয়ে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকার কিন্তু যে সমস্ত মজদুর খেতে পারছে না তাদের দেখার সময় নেই। ১২ তারিখের মধ্যে যদি নোটিশ লাগানো না হয় আমরা আরও বড়সড় বিক্ষোভে সামিল হবো। যেভাবে মিল মালিকরা একের পর এক মিল বন্ধ করে দিচ্ছে তাতে শিল্পাঞ্চলের শ্রমিকরা দুশ্চিন্তায় রয়েছে।"
ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং জানিয়েছেন, "আমাদের সরকার এই সব জুটমিল বন্ধ করে দিয়ে উপরমহলের কাছে বেঁচে দিচ্ছে। এই ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের সরকার ওতোপ্রোতো ভাবে যুক্ত। সরকার শ্রমিকদের ছাঁটাই করতে চাইছে। মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। শাসকের শোষণ মাত্রা অতিরিক্ত। আচমকা মিল বন্ধ হওয়ায় সমস্যায় পড়ছেন শ্রমিকরা তাই একসঙ্গে রাস্তায় নামতে হচ্ছে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের