নিজস্ব প্রতিনিধি , মালদহ - ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো সজোরে গাছে ধাক্কা মারতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। তড়িঘড়ি এলাকার মানুষ মালদহ থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর , মালদহ জোড়া কালিস্থান এলাকার বাসিন্দা বুধু মণ্ডল (৫১)। শুক্রবার সকালে বুধু মণ্ডল আট মাইল এলাকা থেকে মঙ্গলবাড়ির দিকে অটো নিয়ে যাচ্ছিলেন। জাতীয় সড়কের শিমুলধাপ এলাকার কাছে আসতেই তিনি হঠাৎ অটোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তারপরই রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারেন। সংঘর্ষের জেরে অটোটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।
মৃতের স্ত্রী নমিতা মন্ডল জানিয়েছেন, "সকাল থেকেই ওর শরীরটা ভালো ছিলনা। আমি বারণ করেছিলাম বেরোনোর জন্য। আজ সকাল ৭.৩০ নাগাদ টোটো নিয়ে বেরোয়। সব প্যাসেঞ্জের নামিয়ে বাড়ি ফেরার সময় খালি গাড়িতে জোরে গাছে ধাক্কা মারে। এখন আমি দুই ছেলেমেয়ে নিয়ে অসহায়। সংসার কিভাবে চলবে জানি না।"
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...