নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - চলতি সপ্তাহে এই নিয়ে দুবার কাঁথি ব্লকের পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। পথ দুর্ঘটনায় একই পরিবারের দুজনের মৃত্যু ও তিনজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অভাবের সংসারে একমাত্র রোজগেরে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চাঁদা তুলে চিকিৎসা করাচ্ছেন স্থানীয়রা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
সূত্রের খবর , শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি ২ নম্বর ব্লকের বাসিন্দা জাহাঙ্গীর সাহা উত্তরপ্রদেশে দুপুর বারোটা নাগাদ পথ দুর্ঘটনার কবলে পড়ে। একটি দ্রুতগতির ফরচুনাগাড়ি ধাক্কা মারে জাহাঙ্গীরের অটোতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহাঙ্গীরের স্ত্রী ফরিদা বিবি (৩০) সহ বড় ছেলে জাহানসিম সাহা (১২)। বাকি জাহাঙ্গীর তার ছোট ছেলে ফারজান সাহা ও জাহাঙ্গীরের ভাগ্নি সাহারিনা খাতুন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
অভাবের সংসার। জাহাঙ্গীরের মা প্রতিবন্ধী ও বাবা মানসিক ভারসাম্যহীন। সংসারের রোজগার বলতে জাহাঙ্গীর ও তার স্ত্রী। এমত অবস্থায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে একজনের মৃত্যু ও অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন শুনে কার্যত বাকরুদ্ধ প্রতিবেশীরা।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মধুসূদন চক্রবর্তী জানান, 'এই মর্মান্তিক দুর্ঘটনায় নিঃস্ব হয়ে গেছে গোটা পরিবার। এলাকার তরফ থেকে চাঁদা তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মোট ৫৭ হাজার টাকা আমরা দিতে পেরেছি। রাজ্য সরকারের কাছে আবেদন এই পরিবারের পাশে যেন এসে দাঁড়ায়।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের