নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - সদ্যজাত শিশুর রহস্যমৃত্যু ঘিরে হাসপাতালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল আত্মীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলদা এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয়েছে তদন্ত। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে , নারায়ণপুর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ দে বোন দেবশ্রী দে-কে বিয়ে দেন পাশের চাঁদরা গ্রামে। সন্তানসম্ভবা থাকায় সম্প্রতি বাবার বাড়িতেই থাকতেন তিনি। বৃহস্পতিবার হঠাৎ পেটের যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। এরপর কেটে যায় একটি দিন।

অভিযোগ, এই সময় একাধিকবার স্ক্যান করা হয়। পরিবারের দাবি, রিপোর্টে বাচ্চার অবস্থা স্বাভাবিকই ছিল। শুক্রবার বিকেলেও মা ও শিশু দু'জনেই সুস্থ রয়েছেন বলে আশ্বস্ত করেন চিকিৎসকেরা। এরপর রাত প্রায় ৮টা নাগাদ রোগীকে প্রসব কক্ষে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর আত্মীয়দের জানানো হয়, সদ্যজাত আর নেই। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
প্রসেনজিৎ দে জানান, 'যন্ত্রণা বাড়তেই সিজারের অনুরোধ জানাই। ডাক্তারবাবু পরীক্ষা করে বলেন, ৩ ভাগ বেরিয়েছে, ২ ভাগ বাকি স্বাভাবিকভাবেই হবে। বারবার খোঁজ নিয়ে জেনেছি সব ঠিক আছে। প্রসবের সময় বোনের সঙ্গে মা ভিতরে ছিলেন। বাচ্চা অর্ধেক বেরোতেই এক নার্স মাকে জোর করে বাইরে পাঠান। কিছুক্ষণ পর জানানো হয়, বাচ্চা মারা গেছে। এটা চক্রান্ত। অপরাধীদের শাস্তি চাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের