নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সন্দেশখালির নাম ফের শিরোনামে। ২০১৯ লোকসভা ভোট-পরবর্তী হিংসায় তিন বিজেপি নেতার খুনের মামলায় ফের তৎপর হল সিবিআই। নতুন তথ্যের ভিত্তিতে শনিবার শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দারা।
সূত্রের খবর, জেলেই বসে শাহজাহান নাকি সাক্ষীদের হুমকি দিচ্ছেন এবং তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন। এই অভিযোগ সামনে আসতেই তার বাড়িতে যায় সিবিআইয়ের তদন্তকারী দল। সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। তাদের জিজ্ঞাসা করা হয়, সাম্প্রতিক সময়ে শাহজাহানের সঙ্গে তাদের কোনও যোগাযোগ হয়েছিল কি না। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকরা।
শাজাহানের পাশাপশি তার মেয়ের বাড়িতেও শনিবার হানা দেন সিবিআই আধিকারিকরা। প্রথমে তদন্তকারী দল শাহজাহানের নিজের বাড়িতে গেলে তার পরিবারের কারোর সঙ্গে সাক্ষাৎ হয়না। পরে তার দ্বিতীয় বাড়ি সরবেড়িয়ায় হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সেখানে কারোর দেখা না মেলায় বেরিয়ে আসেন সিবিআই আধিকারিকরা।
উল্লেখ, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরবর্তী হিংসায় তিন বিজেপি নেতার খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়ায় শেখ শাহজাহানের। সেই মামলার তদন্ত ভারই এখন সিবিআইয়ের হাতে। এরপর থেকেই সন্দেশখালি হয়ে ওঠে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু।
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...