নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - শুভেন্দু অধিকারীর এলাকায় ফের একবার সবুজ ঝড়। ভগবানপুরের মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে একচ্ছত্র দখল করল তৃণমূল কংগ্রেস। ৯ টি আসনের মধ্যে ৯ টি তেই জয় ছিনিয়ে নেয় তৃণমূল।
সূত্রের খবর , পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের অন্তর্গত মহম্মদপুর ১/২ অঞ্চলের মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয় লাভ করে তৃণমূল কংগ্রেস। মোট ৯টি আসনের এই নির্বাচনে ৭৭৫ জন ভোটারের মধ্যে ৬২৪ টি ভোট পড়ে। এর মধ্যে ৪৭টি ভোট বাতিল হয়। অবশেষে ৯ টি আসনের ৯ টি তেই বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। রাম - বাম জোট প্রার্থী দিলেও একটিও আসনে জিততে পারেনা তারা।
ফল ঘোষণার পর জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিলে সামিল হন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কর। এরপর কর্মী সমর্থকেরা সবুজ আবির মেখে পালন করেন বিজয় উৎসব। এরপর শুভেচ্ছা বার্তা জানান ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা অরুপ সুন্দর পণ্ডা সহ যুব সভাপতি সৌরভ কান্তি বেরা।
এপ্রসঙ্গে যুব সভাপতি সৌরভ কান্তি বেরা জানান , “বিরোধীদের কুৎসার জবাব দিয়েছেন এই সমবায়ের ভোটাররা। ভগবানপুরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। রাম - বাম জোট এখানে কোনও জায়গায় নেই।আমরা বিপুল ভোটে জয় লাভ করেছি। সাধারণ মানুষ আমাদের পাশে আছেন। তারা আমাদের তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আমাদের পাশে থেকে আমাদের উৎসাহ প্রদান করছেন।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের