নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - শুভেন্দু অধিকারীর এলাকায় ফের একবার সবুজ ঝড় বইয়ে দিল তৃণমূল কংগ্রেস। পুরুষোত্তমপুর গ্রামসভা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ১২ টি আসনের মধ্যে প্রতিটি আসনেই যেতে সবুজ শিবির। এরপর সবুজ আবির মাখিয়ে পালন হয় বিজয় উৎসব।
সূত্রের খবর , পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুরুষোত্তমপুর গ্রামসভা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে কার্যত ধরাশায়ী হয় বিজেপি। মোট ১২টি আসনের মধ্যে এককভাবে সব কটিতেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস। একেবারে শূন্য হাতে ফিরতে হয়েছে বিজেপিকে। এই সমবায়ের মোট ভোটার সংখ্যা ছিল ১,০১০ জন। বিপুল ভোটে একতরফা জয় ছিনিয়ে নেয় তৃণমূল প্রার্থীরা।
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রনব করের কৌশল সহ সাংগঠনিক শক্তির জোরে ঘাসফুল শিবির কার্যত বিরোধীদের কোনঠাসা করে দেয় বলে দাবি স্থানীয় তৃণমিল সমর্থনকারীদের। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই এলাকায় শুরু হয় উৎসব। সবুজ আবিরে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। জয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান তৃণমূল নেতা প্রনব কর সহ ফনিভুষন সীল।
এপ্রসঙ্গে পটাশপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রণব কর জানান , ''আমরা আজ বিপুল ভোটে জয় লাভ করলাম। আমরা ১২ টি আসনের মধ্যে সবকটিতেই জয় লাভ করেছি। এখানে মোট ১,০১০ জন পার্থী ভোট দান করেন। সবার ভোটের ভিত্তিতেই তৃণমূল কংগ্রেসের এই জয়লাভ। বিরোধীদের কুৎসা , অপপ্রচারকে মিথ্যে প্রমাণিত করে এখানকার মানুষ তৃণমূলকে দুহাত ভরে আশীর্বাদ করে জিতিয়েছেন। এই জয় আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অর্পিত করলাম।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের