নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফের সাংসারিক অশান্তির জেরে প্রাণহানীর ঘটনা। স্ত্রীর প্রাণ কেড়ে নিল তারই স্বামী। পারিবারিক অশান্তি, নিত্যদিনের ঝগড়া, আর শেষমেশ রক্তাক্ত পরিণতি! এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল গোটা এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে আমতলী থানার অন্তর্গত রানির খামার ঝরঝরিয়া এলাকায় ঘটে এই ঘটনা। এলাকার বাসিন্দা সেন্টু সরকার নামে এক ব্যক্তি প্রায়ই তার স্ত্রী আদরি বসাককে কারণে অকারণে মারধর করত। শনিবার রাতেও দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এরপর রবিবার ভোরে বাড়ির আঙিনায় পড়ে থাকতে দেখা যায় আদরি সরকারের রক্তাক্ত দেহ।

স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে ঘটনাস্থল ঘিরে ফেলে এবং অভিযুক্ত স্বামী সেন্টু সরকারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আমতলী থানার ওসি পরিতোষ দাস, থানার অন্যান্য পুলিশকর্মী ও টি এস আর বাহিনী। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম জেলার পুলিশ সুপার আইপিএস নমিত পাঠক ও আমতলীর এসডিপিও পারমিতা পান্ডে।

পুলিশ আদরি সরকারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতাল মর্গে পাঠায়। অভিযুক্ত সেন্টু সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, ঘটনার পর আমতলী থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

ময়নাতদন্তের পর আদরি সরকারের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে এই নারকীয় হত্যাকাণ্ডে গোটা ঝরঝরিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে যেন দ্রুততম সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন।

মৃতার আত্মীয় জানায়, “ বিয়ের পর থেকে সবসময়ই অতাচ্যার করত পিসেমশাই। যখনই আসতাম আমাদের বলত আমাকে মেরেছে। আমাদের দৃঢ় বিশ্বাস ওই মেরেছে। আমরা উপযুক্ত বিচার চাই। “
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের