নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - নতুন করে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। সোমবার গভীর রাতে ভাঙড়ের পাগলাহাট এলাকায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একাধিক বোমা নিক্ষেপের অভিযোগ উঠল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধারাবাহিক রাজনৈতিক সংঘর্ষের আবহে এই ঘটনা ভাঙড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ভাঙড়ের পাগলাহাট এলাকার বাসিন্দা তথা তৃণমূল কর্মী কামাল পুরকেইত। সেই সময় আচমকাই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোঁড়ে বলে অভিযোগ। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও বোমার বিস্ফোরণে তার বাঁ হাতের বেশ কিছুটা অংশ ঝলসে যায়। বিকট শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই আহত কামাল পুরকেইতকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, এই হামলার পিছনে স্থানীয় আইএসএফ নেতৃত্ব ও কর্মীদের হাত রয়েছে। তবে আইএসএফের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের