নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বিধানসভা নির্বাচনের আগে ফের ভাঙন বিজেপিতে। সোনামুখী বিধানসভার বিজেপি কর্মীরা যোগ দিলেন তৃণমূলে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যানের হাত ধরে তারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে। ভোটের মুখে এই দলবদল কতটা লাভজনক শাসকদলের তা শুধু সময়ের অপেক্ষা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামুখী বিধানসভার বড়চাতরা বুথের কুবেরবান্দা ছোট্ট একটি গ্রামের প্রায় ২৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করে। তাদের দাবি, ২০২১- এর বিধানসভা নির্বাচনে এই বুথ থেকে বিজেপি লিড পায়। কিন্তু এই গ্রামের কোন উন্নতি হয়নি। বরং শাসক দল তাদের সব রকম সহযোগিতা দিয়ে যাচ্ছে। তাই আমরা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলাম। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যানের হাত থেকে তারা তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন। ভোটের মুখে এই যোগদান কিছুটা স্বস্তি দিয়েছে শাসকদলকে।
এই ঘটনা প্রসঙ্গে পিয়ারবেরা গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান ডিয়ার হাজারী জানান, ২০২১ সালের বিধানসভায় আমরা এই বুথ থেকে কোনরকম সহযোগিতা পায়নি তখন থেকেই আমাদের লক্ষ্য ছিল এই বুথকে মা মাটি মানুষের সরকারের সাথে যুক্ত করার। আমরা তা করতে সক্ষম। এই গ্রামের প্রায় ২৫০ জন বিজেপি কর্মী আমাদের দলে যোগদান করেছে। এখানকার মা-বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় অথচ বিজেপি করতেন তারা খুব যন্ত্রণার মধ্যে ছিলেন আজ তারা যন্ত্রণা মুক্ত হলেন।
সদ্য তৃণমূলে যোগদানকারী সজল লোহার জানান, গত বিধানসভায় এই গ্রাম থেকে বিজেপি লিড করেছিল। কিন্তু এই গ্রামের কোন রকম উন্নতি করতে পারেনি। আমরা বিজেপি করি বলে শাসক দলরা আমাদের কোনরকম সাহায্য করতে আসত না। দিনের পর দিন আমাদের গ্রাম পিছিয়ে যাচ্ছিল। তাই আমরা সবাই মিলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।
অন্যদিকে ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী জানান, তৃণমূল এই সব মিথ্যে প্রচার করছে। এর আগেও এই মিথ্যে প্রচার করেছে যদিও এর আগে এই মিথ্যে প্রচার করে তারা সফল হয়েছে কিন্তু এবার পিয়ারবেরার মানুষেরা সব বুঝতে পেরেছে এবার তাদের মিথ্যা প্রচার আর সফল হবে না। আমরা প্রিয়ারবেরা গ্রাম পঞ্চায়েতে বিশাল ভোটে লিড করব। শুধু সময়ের অপেক্ষা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের