নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পরিযায়ী শ্রমিক প্রতীক হেমব্রেমের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের যোগীরাজ্যে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। উত্তরপ্রদেশের কাঁকিনাড়া রেললাইনের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হল দুধকুমার বাগদির দেহ। বাংলা বলায় খুন করা হয়েছে , অভিযোগ পরিবারের। নানুরের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
সূত্রের খবর, বছর ১৮ এর মৃত পরিযায়ী শ্রমিক দুধকুমার বাগদি বীরভূমের নানুর থানার বড়াগ্রামের বাসিন্দা। রুটি কারখানায় কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরু যাচ্ছিলেন দুধকুমার। বুধবার বাড়ি থেকে রওনা হন ট্রেনে। কিন্তু বৃহস্পতিবার রাতে আরপিএফ দুধকুমারের বাড়িতে ফোন করে জানায়, উত্তরপ্রদেশের কাঁকিনাড়া এলাকায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আরপিএফ মৃত্যুকে দুর্ঘটনা বলে দাবি করলেও, তা মানতে নারাজ পরিবার।
নিহত শ্রমিকের পরিবারের অভিযোগ, ট্রেনে বা পথে বাংলা ভাষায় কথা বলার কারণেই তাকে আক্রমণ ও হত্যা করা হয়েছে। মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন থাকায় সন্দেহ আরও গভীর হচ্ছে পরিবারের সদস্যদের। দুধকুমারের মৃত্যুর খবর ছড়াতেই শোকের ছায়া নেমে এসেছে বড়াগ্রামে। স্থানীয় তৃণমূল নেতা কাজল শেখ ইতিমধ্যেই মৃতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন তিনি।
যদিও পরিবারে পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিস্তারিত রিপোর্ট ও ময়নাতদন্তের কাগজ হাতে পেলেই পুলিশের কাছে অভিযোগ করবেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের