নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফেরিঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত ২, আহত ২। ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢাল থেকে নীচে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথর প্রতিমা ব্লকের ফেরিঘাটের ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন চারজন প্রচন্ড গতিতে ব্রিজে উঠতে গিয়ে ব্রিজের ঢালে নদীতে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় পাথর প্রতিমার গাদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা ২ জনকে মৃত বলে ঘোষণা করে। বাকি ২ জনের অবস্থার অবনতি হলে তাদের ডায়মন্ড হারবারে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ঢোলাহাট থানার পুলিশ। আহতদের পরিবারের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।
এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাট ব্রিজে একটি মোটরসাইকেলে হেলমেট ছাড়া চারজন প্রচন্ড গতিতে ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তৎক্ষণাৎ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের