নিজস্ব প্রতিনিধি , হুগলী - বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির অফিসেই প্রকাশ্যে ক্ষমতার লড়াই। খানাকুলে শিক্ষা কর্মাধ্যক্ষকে মারধরের অভিযোগে সরাসরি কাঠগড়ায় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। ফেরিঘাটের টাকা আদায় ঘিরে শুরু হওয়া তর্ক মুহূর্তেই হিংসাত্মক রূপ নেয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সোমবার খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে অর্থ কমিটির বৈঠক চলছিল। সেই সময় ফেরিঘাট থেকে আদায় হওয়া অর্থ জমা দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষা কর্মাধ্যক্ষ রবীন প্যাটেল। অভিযোগ, সেই প্রশ্নেই মুহূর্তের মধ্যেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। অফিসের মধ্যেই রবীন প্যাটেলের উপর এলোপাথাড়ি চড়, কিল ও ঘুষি চালান। গুরুতর আহত অবস্থায় রবীন প্যাটেলকে উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল থেকেই বিস্ফোরক অভিযোগ করেন রবীন প্যাটেল। তার বক্তব্য, 'দলের মণ্ডল সভাপতির নামে একটি ফেরিঘাট চালান বিধায়ক নিজেই। সেখান থেকে সাড়ে ২০ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। দেওয়া হয়েছে মাত্র ১ লক্ষ টাকা। এই প্রশ্ন তুলতেই আমাকে বেধড়ক মারধর করা হয়।'
যদিও বিজেপি বিধায়ক এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে ঘটনায় তীব্র আক্রমণ শানিয়েছে শাসক শিবির। স্থানীয় তৃণমূল নেতা বলেন, ' টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। নিজেদের দুর্নীতি ঢাকতেই মারপিটের রাস্তা নিয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের