নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - সাতসকালে ফেরিওয়ালার ছদ্মবেশে বাড়িতে ঢুকে শিশু চুরির চেষ্টার অভিযোগে যুবককে আটক করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ডালিম্বচক এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত যুবক সত্যিই কোনো পাচারচক্রের সদস্য নাকি অন্য উদ্দেশ্যে সেখানে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , গৌরাঙ্গধাম এলাকার বাসিন্দা মদনমোহন দাস পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন। অন্যান্য দিনের মতোই শনিবার সকালে প্রত্যেকে নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় এক অপরিচিত যুবক অনুমতি ছাড়াই তাঁদের ঘরের ভেতরে ঢুকে পড়ে। নিজেকে ফেরিওয়ালা হিসেবে পরিচয় দিলেও গৃহকর্তার সন্দেহ হওয়ায় চিৎকার শুরু করেন।

আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। উপস্থিত জনতা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। পাশাপাশি তার কথাবার্তায় একাধিক অসংগতি ধরা পড়ে। এরপর স্থানীয়রা তাকে শিশু পাচারকারী বলে সন্দেহ করে আটকে রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ভবানীপুর পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ প্রসঙ্গে বাড়ির সদস্য জয়দেব দাস জানান, 'বাড়িতে ২টি ছোট বাচ্চা রয়েছে। আজকাল বাচ্চা চুরির ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। তাই আতঙ্কে ওই যুবককে আটকে রাখা হয়েছিল। আমরা চাই পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখুক। তাহলেই সামনে আসবে ওই যুবকের আসল পরিচয়'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের