নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ফেরিওয়ালার ছদ্মবেশে গ্রামে ঢুকে পরিকল্পিতভাবে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। কিন্তু শেষ রক্ষা হল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আন্তঃরাজ্য কুখ্যাত ‘বদাউন’ গ্যাং। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে সক্রিয় এই ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলা।
স্থানীয় সূত্রের খবর , মুর্শিদাবাদ জেলার সূতি থানার অন্তর্গত এলাকায় প্রায় এক মাস আগে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। অভিযুক্তরা ফেরিওয়ালার ছদ্মবেশে প্রথমে গ্রামে প্রবেশ করে সোনার দোকানগুলির ওপর নজরদারি চালায়। এরপর সুযোগ বুঝে দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণ সোনার গয়না লুট করে চম্পট দেয়। সন্দেহ এড়াতে ডাকাতরা গ্রামেই একটি বাড়ি ভাড়া নিয়ে অস্থায়ীভাবে বসবাস করত। উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘বদাউন’ দলের মোট ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সুনীল সিং, বিজয় সিং, শ্যাম সুন্দর, সোনি, প্রিয়াঙ্কা ও রুবি সকলেরই বাড়ি উত্তরপ্রদেশে।
জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, "মুরারই ও নলহাটিতে ডাকাতির বহু অভিযোগ রয়েছে। এই ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে সক্রিয় ছিল। প্রযুক্তি ও গোপন সূত্রের সাহায্যে আমরা অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অপরাধ দমনে পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। আমাদের লক্ষ্য এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখা।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের