নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফিল্মি কায়দায় চোর ধরলেন সাহসী যুবক। পার্ক সার্কাস থেকে অভিযুক্তকে পাকড়াও করে ক্যানিং থানায় ধরিয়ে দিলেন এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয়ে। বাহবা পেয়েছেন ওই সাহসী যুবক। মোবাইল ফোনটি এখনও উদ্ধার করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ধৃতের নাম দানিশ শেখ। পার্ক সাকার্সের একটি বেসরকারি অফিসে কর্মরত সম্রাট নস্কর। ক্যানিংয়ের নিকারীঘাটা পঞ্চায়েতের মৌখালি গ্রামে থাকেন তিনি। প্রতিদিন গ্রামের বাড়ি থেকে যাতায়াত করেন তিনি। অন্যান্য দিনের মতো পার্কসার্কাস ষ্টেশনে বাড়ি আসার জন্য বাসে উঠে রওনা দিয়েছিলেন তিনি। পার্কসার্কাস আসতেই বাস থেকে নামার আগে বুঝতে পারে মোবাইল ফোন চুরি হয়েছে।এরপরই সাহসিকতার পরিচয় দিলেন সম্রাট।

ফোন চুরির ঘটনা বুঝতে পেরেই বাসের মধ্যে হইচই শুরু হয়। এমতাবস্থায় চলন্ত বাস থেকে তিন ছিনতাইকারী লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।তাদের দেখে ফেলে সম্রাটও লাফ দেন। ছিনতাইকারীদের পিছু নিয়ে একজনকে ধরেন। বাকি দুজন পালিয়ে যায়। এরপর স্থানীয়রা গণধোলাই দেয় চোরকে এরপর ছিনতাইকারীকে নিয়ে ডাউন ক্যানিং লোকালে চেপে আসে। ক্যানিংয়ের সাতমূুখী বাজারে পুলিশ ফাঁড়িতে অভিযুক্তকে তুলে দেয় সম্রাট।পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন তিনি। যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ছিনতাকারী কে গ্রেফতার করে। এরপর চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধৃতকে। প্রাথমিক চিকিৎসার পর তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বাকিদের খোঁজ করতে তল্লাশি শুরু করেছে তারা।
দানিশ শেখ জানিয়েছেন , "আমি চুরি করিনি। তবুও আমায় ধরে নিয়ে আসা হয়েছে। ৫ বছর আগে শেষ চুরি করেছিলাম আমি ট্রেনে আর যাতায়াত করিনা। বাসে যাই। আমি পালিয়ে যাচ্ছিলাম না। তখন ফোন চুরির হয়েছে বলে আমায় ওরা ধরে নিয়ে এসেছে। আমি বারবার বলার পরও আমায় ছাড়ছেনা। জিজ্ঞেস করছে। আমি বাকি কাউকে চিনিনা। আমায় ছেড়ে দেওয়া হোক আমি সেটাই চাই।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের