নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - উত্তর দমদমে ফের রক্তাক্ত গ্যাংওয়ার। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের খলিসাকোটায় দুষ্কৃতীদের গুলিতে খুন হল কুখ্যাত অপরাধী রাজা দত্ত। অভিযোগ, তার নিজের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়েই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় প্রতিপক্ষ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন রাজার দুই শাগরেদ। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার ভোররাতে রাজা দত্ত তার কয়েকজন সহযোগীকে নিয়ে খলিসাকোটা এলাকায় পৌঁছলে সেখানে উপস্থিত হয় প্রতিপক্ষ দুষ্কৃতী দলের সদস্যরা। প্রথমে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় রাজা দত্তের কাছে থাকা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে তাকেই লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষ। কাছ থেকে ছোড়া গুলিতে গুরুতর জখম হন রাজা এবং তার দুই সহযোগী। খবর পেয়ে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাজা দত্তকে মৃত বলে ঘোষণা করেন। অপর দুই আহতের চিকিৎসা চলছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতা ও গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের