68ecc2adbb8cc_IMG-20251013-WA0041
অক্টোবর ১৩, ২০২৫ দুপুর ০২:৪৪ IST

ফিরবে মুখের স্বাদ , বাড়বে হজম ক্ষমতা , বানিয়ে নিন জিভে জল আনা আদার চাটনি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চাটনি জিনিসটা অনেক খাবারের সঙ্গে ভীষণ আবশ্যক। দক্ষিণ ভারতের খাবারের সঙ্গে ভীষণ জনপ্রিয় এই আদার চাটনি। ধোসা , ইডলি , গরম ভাতের সঙ্গে এই চাটনি থাকলেই জমে যাবে। একটু ঝাঁঝ, একটু মিষ্টি আর টক, এই তিন স্বাদের দারুণ ভারসাম্যে তৈরি হয় এই চাটনি। মুখের স্বাদ ফেরাতে ভীষণই কার্যকরী এই আদার চাটনি।

উপকরণ -

খোসা ছাড়ানো অর্ধেক কাপ আদাকুচি
২-৩টি শুকনো লঙ্কা
কাপের এক চতুর্থাংশ তেতুল বাটা
২ টেবিল চামচ গুড় বা চিনি
অর্ধেক চা-চামচ সর্ষে বীজ
১ টেবিলচামচ তিলের তেল বা যেকোনো টেল
কয়েকটি কারি পাতা
স্বাদমতো নুন

রন্ধন প্রণালী -

একটি কড়াইতে তেল গরম করে তাতে আদাকুচি ও শুকনো লঙ্কাগুলি ভেজে নিন। মাঝারি আঁচে ৪–৫ মিনিট নেড়ে নিন। যতক্ষণ না হালকা বাদামি রং ধরে ভাজুন। আদা ও লঙ্কা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ঢেলে দিন। তার মধ্যে গুড়, নুন, তেতুল বাটা যোগ করে দিন। অল্প জল মিশিয়ে মিশ্রণটিকে মিহি করে নিন। এ বার কড়াইতে ১ চা-চামচ তেল গরম করে তাতে সর্ষে দিয়ে নাড়াচাড়া করুন। এরপর কারি পাতা ছড়িয়ে দিন। আগে বানানো মিশ্রণটিতে এটিকে ফোড়ন হিসেবে মেশাতে হবে। এরপর গরম গরম পরিবেশন করতে পারেন যে কোনও খাবারের সঙ্গে।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের