6a324b9815067_WhatsApp Image 2026-06-17 at 00.22.03
জুন ১৭, ২০২৬ দুপুর ১২:৫৪ IST

ফলতা অশান্তি মামলায় ধরপাকড় শুরু পুলিশের , তদন্তে নেমে গ্রেফতার ৮ জন

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফলতায় তৃণমূল নেতা ‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গির খানকে ঘিরে উত্তেজনার পর শুরু হল পুলিশের কড়া অভিযান। জাহাঙ্গিরের মুক্তির দাবিতে বিক্ষোভ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের হয়েছে FIR। ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। অশান্তির ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এলাকায়।

একাধিক দুর্নীতি, লুটপাট, মারধর এবং সরকারি প্রকল্পের অর্থ তছরুপের অভিযোগে সম্প্রতি উত্তরবঙ্গের ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স গ্রেফতার করে তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে। আদালতের নির্দেশে বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। মঙ্গলবার তদন্তের স্বার্থে জাহাঙ্গিরকে ঘটনাস্থল-সংলগ্ন এলাকায় নিয়ে যায় পুলিশ। সেই সময় তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তার অনুগামীরা।

অভিযোগ, জাহাঙ্গিরের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হয় এবং থানাঘেরাওয়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তার স্ত্রী রেজিনা বিবি। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি এবং খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পুলিশি তাড়া খেয়ে অনেকেই দৌড়ে পালাচ্ছেন, কেউ আবার পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতরে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছেন।

ঘটনার পরই তদন্তে নেমে পুলিশ FIR দায়ের করে। এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। FIR-এ নাম রয়েছে জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা বিবিরও। পুলিশ জানিয়েছে, অশান্তি ছড়ানো, সরকারি কাজে বাধা দেওয়া এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের খোঁজেও তল্লাশি চলছে।

আরও পড়ুন

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত কীর্ণাহার, থানার সামনে বিজেপির বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক

কলকাতা থেকে দিনহাটা থানায় আনা হল উদয়ন গুহকে , লক্ষ্মীবারে হবে আদালতে পেশ
জুন ১৮, ২০২৬

উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান

ডোমজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, জনতার রোষে পুড়ল তৃণমূলের পার্টি অফিস
জুন ১৭, ২০২৬

তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

দায়িত্ব ঘোষণার পরই ইস্তফা , পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন রবীন্দ্রনাথ
জুন ১৭, ২০২৬

যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা

দিনহাটার বাঘ এখন বিড়াল হয়ে খাঁচাবন্দি , উদয়ন গুহের গ্রেফতারি নিয়ে কটাক্ষ নিশীথের
জুন ১৭, ২০২৬

বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে

সরকারি স্কুলে অতিরিক্ত ফি , বিক্ষোভে শতাধিক ছাত্রী
জুন ১৭, ২০২৬

ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ

চা পাতার আড়ালে কন্টেনারে গাঁজা পাচার , নদীয়ায় পুলিশের জালে ৩
জুন ১৭, ২০২৬

 মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাত , তৃণমূল ত্যাগ করতেই মানস ভূঁইয়ার নামে FIR
জুন ১৭, ২০২৬

৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা , ফুলবাগান থেকে গ্রেফতার উদয়ন গুহ
জুন ১৭, ২০২৬

উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে

প্রসূতি রোগীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ , গ্রেফতার হাসপাতাল কর্মী
জুন ১৭, ২০২৬

রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী 
 

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...