নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ফলতায় পুনর্নির্বাচনে ভরাডুবির ধাক্কা কাটিয়ে উঠতেই পারছে না তৃণমূল কংগ্রেস। চতুর্থ স্থানে নেমে যাওয়া এবং জামানত বাজেয়াপ্ত হওয়ার পর এবার নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে নতুন অস্বস্তি তৈরি হয়েছে বিরোধী শিবিরে। একের পর এক নেতা প্রার্থী হতে অস্বীকার করায় নন্দীগ্রামে উপযুক্ত মুখ খুঁজতেই বেগ পেতে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম ছিল রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই আসন থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক পদ বজায় রেখে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। সংবিধান অনুযায়ী এবার সেখানে উপনির্বাচন হতে চলেছে। কিন্তু ভোট ঘোষণার আগেই বিরোধী শিবিরে শুরু হয়েছে অস্বস্তি।
ফলতা উপনির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর নন্দীগ্রামে দলের হয়ে লড়তে অনীহা দেখা দিয়েছে নেতাদের একাংশের মধ্যে। প্রথমে প্রাক্তন প্রার্থী পবিত্র করপ্রার্থী হতে নারাজ বলে জানান। এরপর তৃণমূল নেতৃত্ব ভরসা রেখেছিল নন্দীগ্রামের পুরনো সংগঠক শেখ সুফিয়ানের ওপর। কিন্তু তিনিও প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। শুধু তাই নয়, দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন সুফিয়ান।
তার অভিযোগ, অধিকারী পরিবারের বিরুদ্ধে বারবার তাদের সামনে রেখে লড়াই করানো হলেও পরে দলের শীর্ষ নেতৃত্ব আর কোনও খোঁজ নেয়নি। একসময় যিনি শুভেন্দু অধিকারীর কট্টর বিরোধী ছিলেন, তার মুখেই এবার শোনা গেল শুভেন্দুর প্রশংসা। সুফিয়ানের দাবি, মুখ্যমন্ত্রী হিসেবে সফল হওয়ার ক্ষমতা রয়েছে শুভেন্দুর এবং নন্দীগ্রামের উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের