নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার হল সদ্যোজাত শিশুকন্যা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর থানার পরেশনাথপুর দাসপাড়া এলাকায়। খবর পেয়ে ফুলিয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ কয়েকজন যুবক হঠাৎ কান্নার আওয়াজ পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে নজরে পড়ে পরিত্যক্ত এক ডোবার গর্তের মধ্যে পড়ে থাকা একটি বস্তা। সন্দেহ হওয়ায় সেটি তুলে মুখ খুলতেই সকলের চোখ কপালে ওঠে।

তড়িঘড়ি স্থানীয়রা বাচ্চাটিকে উদ্ধার করে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক পরিস্থিতি বিচার করে তাকে রানাঘাট আনুলিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের মতে, নবজাতিকার বয়স কয়েক ঘণ্টার বেশি নয়।
স্থানীয় বাসিন্দা রানী বিশ্বাস জানান, 'আমরা বাড়িতেই ছিলাম। হঠাৎ পাড়ার কিছু ছেলের চিৎকার শুনে বেরিয়ে দেখি বাচ্চাটাকে ভ্যানগাড়িতে নিয়ে যাচ্ছে। এই ডোবায় এখন গভীর জল। বিষাক্ত সাপ, পোকামাকড়ে ভর্তি। সেই প্রতিকূলতার মধ্যেও শিশুটির বেঁচে থাকা ভগবানের আশীর্বাদ'।
অন্য এক বাসিন্দা সুপ্রিয়া মণ্ডল জানান, 'পাশের কয়েকজন গরু বাঁধতে এসে প্রথম কান্না শুনতে পান। শিশুটি তখন নড়াচড়া করছিল। গুঞ্জন শোনা যাচ্ছে যে, দাসপাড়ার এক যুবক, যুবতী এই কাজ করেছে। তবে পুলিশি তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের