নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - শহরের যানজট ও ফুটপাত দখলকে আর কোনওভাবেই বরদাস্ত করা হবে না আগেই বার্তা দিয়েছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার আচমকা শহর পরিদর্শনে নেমে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ফুটপাত দখলদারদের সতর্ক করেন। পাশাপাশি ট্রাফিক বিশৃঙ্খলা রুখতে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন। জিটি রোডে দাঁড়িয়েই নিয়মভঙ্গকারী বাসের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।
বৃহস্পতিবার ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে আসানসোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন পুরমন্ত্রী। পরিদর্শনের সময় জিটি রোডের একাধিক জায়গায় ফুটপাত দখল করে ব্যবসা চলতে দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সংশ্লিষ্ট দোকানদারদের দ্রুত ফুটপাত খালি করার নির্দেশ দিয়ে স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের চলাচলের অধিকার কোনওভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না।
শুধু ফুটপাত দখল নয়, জিটি রোডে যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখার ফলে তৈরি হওয়া তীব্র যানজট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি ট্রাফিক পুলিশকে নির্দেশ দেন, নিয়ম ভেঙে রাস্তার উপর বাস দাঁড় করালে সঙ্গে সঙ্গে কাঁটা লক লাগিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে। পরিদর্শনের সময় তার উপস্থিতিতেই একাধিক বাসে এই ব্যবস্থা কার্যকর করা হয়।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, 'সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য ফুটপাত সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে এবং রাস্তার পাশে নিয়ম বহির্ভূতভাবে কোনো বাস পার্কিং করা যাবে না।' শহরের যান চলাচল আরও শৃঙ্খলাবদ্ধ করা এবং নাগরিকদের দৈনন্দিন ভোগান্তি কমানোই প্রশাসনের একমাত্র লক্ষ্য।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের