নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালমেঘ শুধু কৃমিতে নয়, ফ্যাটি লিভারেও সমান উপকারী। ভেষজ উদ্ভিদ কালমেঘের কার্যকারিতা যাচাইয়ে গবেষণা শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিকিৎসক শারফুদ্দিন আহমেদ এই গবেষণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসক শারফুদ্দিন আহমেদ জানান ," সম্প্রতি লিভার সংক্রান্ত জটিলতা সহ হেপাটাইটিস বি নিরাময়ে ব্যবহৃত ‘ন্যাসভ্যাক’ ওষুধের উন্নয়নেও কাজ করছে। শিক্ষা ও গবেষণার উন্নয়নে অর্থ যেন বাধা না হয়, সেজন্য চলতি বাজেটে গবেষণা খাতে বরাদ্দ চারগুণ বৃদ্ধি করেছে সরকার। গকালমেঘের অন্তত পাঁচ ধরনের ভেষজ গুণ লিভার সুরক্ষায় ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যে একটি ওষুধ কোম্পানির তৈরি কালমেঘ ভিত্তিক ভেষজ ওষুধ ট্রায়ালে ব্যবহার করা হচ্ছে ।"
বিশেষজ্ঞদের মতে ," দীর্ঘদিন ধরে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত কালমেঘ বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পেলে ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন আশা জাগাতে পারে ।"
ওপার বাংলার হেপাটোলজিস্ট চিকিৎসক মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন ,“ দেশে ভেষজ চিকিৎসা ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে। তবে এই ধরনের বিশ্বাসযোগ্য ক্লিনিক্যাল ট্রায়াল হলে বাংলাদেশ অগ্রগতি দেখাতে পারবে ।”
ফ্যাটি লিভারে আক্রান্ত মোট ৪০ জন অংশগ্রহণকারী নিয়ে এই গবেষণা পরিচালিত হবে। এখনো পর্যন্ত লিভার সমস্যায় কালমেঘ ব্যবহারের বিষয়ে কোনো স্বীকৃত বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়নি। গবেষকদের আশা, আগামী বছরের শেষ দিকে ট্রায়ালের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। ফল ইতিবাচক হলে দেশে লিভার চিকিৎসায় ভেষজ উপাদান ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের