নিজস্ব প্রতিনিধি , হুগলী - একটি গাড়ি পার্কিংয়ের জায়গা নিয়ে সাধারণ তর্ক। আর সেই ছোট্ট ঘটনার সূত্র ধরেই শহরের এক শান্ত আবাসনে নামল অন্ধকার। বছর বাইশের যুবক আদিত্য সিং যেন মুহূর্তেই আতঙ্কের আরেক নাম হয়ে উঠলেন। আক্রমণ করে বসলেন বছর পঞ্চান্নর বাসিন্দা আশা সিংকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুহূর্তেই।

স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়ার আবাসনের বাসিন্দা আদিত্য সিং প্রায়ই বড়াই করে বলতেন, “উপর মহলে আমাদের অনেক চেনা জানা আছে, কেউ কিছু করতে পারবে না।” আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, তাঁর কথার ভঙ্গি আর আচরণে অনেকেই আগেই অস্বস্তি অনুভব করতেন। কিন্তু এতটা ভয়ঙ্কর পরিস্থিতি যে তৈরি হবে, তা কেউই ভাবতে পারেননি।
গত ৯ সেপ্টেম্বর রাতে পার্কিংয়ের গাড়ি রাখা নিয়ে সামান্য বচসা শুরু হয়। বচসা মুহূর্তেই হাতাহাতিতে গড়ায়। হঠাৎ করেই আদিত্য সিং আক্রমণ করেন বছর পঞ্চান্নর বাসিন্দা আশা সিংকে। অভিযুক্ত শুধু মারধর করেই থেমে থাকেননি। অভিযোগ, তিনি ধর্ষণ ও খুনের ভয়ঙ্কর হুমকিও দেন। এই অপ্রত্যাশিত সহিংসতায় হতভম্ব হয়ে পড়েন আশা সিংয়ের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

আহত অবস্থায় আশা সিংকে দ্রুত হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। প্রাথমিক চিকিৎসা শেষ হতেই থানায় অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আদিত্য সিং। পুলিশ তল্লাশি চালালেও তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
তবে পালিয়ে থেকেও শেষরক্ষা হল না। ঘটনার প্রায় এক সপ্তাহ পরে, বৃহস্পতিবার গভীর রাতে ফের আবাসনে ঢুকে পড়ে আদিত্য। পরিবার ও প্রতিবেশীরা তাকে দেখে প্রথমে আতঙ্কিত হলেও দ্রুত ভয় কাটিয়ে সাহসিকতা দেখান। তাঁরা চুপিচুপি পুলিশে খবর দেন এবং নিজদের মধ্যেই অভিযুক্তকে ঘিরে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ পৌঁছে যায় এবং কোনও গোলমাল ছাড়াই আদিত্যকে গ্রেফতার করে।

এই ঘটনার আবাসনের বাইরে থাকা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, উঠছে কঠোর শাস্তির দাবি।কিন্তু ঘটনার প্রকৃত ক্ষত এখনো বহন করছেন আশা সিং। ছেলের বয়সী এক যুবকের হিংস্র হামলা এবং লাঞ্ছনার হুমকি তাঁকে মানসিকভাবে ভীষণভাবে নাড়া দিয়েছে। পরিবার জানিয়েছে, তিনি এখনও ভয় ও ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না। আশা সিংয়ের পরিবার এবং আবাসনের অন্যান্য বাসিন্দাদের একটাই দাবি, এই ধরনের অপরাধ যেন দ্রুত ও কঠোর শাস্তি পায়, যাতে কেউ আর এমন সাহস না দেখায়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের