নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাস্তার আলো জ্বালাতে গিয়ে বিপত্তি। গাইঘাটায় এক মহিলাকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মহিলা বাড়ির সামনে রাস্তার লাইট জ্বালাতে গেলে তিনজন যুবক তার মুখ চেপে ধরে জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়।
গুরুতর অসুস্থ অবস্থায় কোনো ক্রমে নির্যাতিতা প্রথমে চিকিৎসার জন্য যান চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসক বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহিলার চিকিৎসার ব্যবস্থা করে এবং তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযানে নামে পুলিশ। ঘটনায় জড়িত তিনজনের মধ্যে ২ জন অভিযুক্তকে শনাক্ত করতে পারেন নির্যাতিতা। এরপরেই তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম - অসীম বিশ্বাস ও মিঠুন পোদ্দার। আরেক অভিযুক্তকে শনাক্ত করতে পারেননি মহিলা। শুক্রবার পুলিশের পক্ষ থেকে ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে পুলিশ ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের