নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভর দুপুরে কলকাতার পার্শ্ববর্তি অঞ্চলে ঘটে গেলো ভয়াবহ অগ্নিকাণ্ড। মধ্যমগ্রামের একটি বাইকের শোরুমে আগুন লেগে আতঙ্ক ছড়ায়। আগুন নেভাতে ছুটোছুটি পরে যায় অঞ্চলে। শোরুমের মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে স্থানীয়রা। ঘটনার জেরে ১২ নম্বর জাতীয় সড়কে প্রবল যানজট সৃষ্টি হয়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , মঙ্গলবার দুপুরবেলা মধ্যমগ্রাম ১২ নম্বর জাতীয় সড়কের পশে থাকা এক শোরুমে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন নেভাতে তৎক্ষণাৎ ২ দমকলের গাড়ি আসে। শর্টসার্কিটের জেরেই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তের অনুমান। শোরুমে থাকা বাইক সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুব্রত রায় বলেন , ' মধ্যমগ্রাম থানায় খবর দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে পুলিশ আসে। কিন্তু আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পরে। অগ্নিনির্বাপক যন্ত্র ছিল কিন্তু সেটি কাজ করেনি। হইচই পরে যায় এলাকায়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের