নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - অধীর আগ্রহে অপেক্ষা করেছে মানুষ কিন্তু বাঘের দেখা পাওয়া তো সহজ কথা না। তবে, শীত পড়তে না পড়তেই বাঘের দেখা পাচ্ছে সুন্দরবনের পর্যটকরা। রয়্যাল বেঙ্গল টাইগার ও কুমির দেখতে ভিড় জমাচ্ছে মানুষজন। আতঙ্ক থাকলেও ঘন ঘন বাঘের দর্শন পর্যটকদের আকর্ষণ বাড়াচ্ছে।
গত মঙ্গলবার, বারুইপুরের মোট ২৪ জনের একটি পর্যটক দল কৈখালী থেকে 'এমবি মা মঙ্গলচন্ডী' নামক নৌকায় করে কলস ক্যাম্পের দিকে রওনা দেয়। সেই পর্যটকদের দল ফেরার পথে বিশালক্ষী খালের ধারে একটি রয়্যাল বেঙ্গল বাঘকে ঘুরতে দেখে। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ক্যামেরাবন্দী করে তারা। শুধু বাঘ না, নদীতে কুমিরেরও দেখা পায় তারা। পর্যটকদের আনাগোনায় ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন। ঘূর্ণিঝড়, সাইক্লোন এবং লোকালয়ে বাঘের আতঙ্ক থাকলেও বাঘ দর্শন নেশায় সুন্দরবনে আসা পর্যটকদের ভিড় ক্রমশই বাড়বে বলে আশা করছেন তারা।
নৌকার মাঝি চন্দন নস্কর জানিয়েছেন, "প্রত্যেকদিনই আমাদের নৌকা নিয়ে বেরোতে হয়, তবে এর আগে এত ঘন ঘন বাঘের দেখা পাওয়া যায়নি। এর আগের দিনও আর এক জায়গায় বাঘ দেখতে পাওয়া গেছে। গত দুদিনের বিভিন্ন জায়গায় বাঘের দেখা মিলেছে। আজ কুমিরও অনেক সামনে থেকে দেখতে পেয়েছে সবাই। বাঘ দেখে নৌকার সবাই খুব আনন্দ করেছিল। মনে হচ্ছে আরো কদিন এমন বাঘের দেখা মিলবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের