নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেশিরভাগ বাঙালি বাড়িতে চিকেন কষা প্রায়ই হয়। মেপে সেই কষা রান্না হয়না কারণ ফ্রিজে রেখে বাসি মাংস খেতে পছন্দ করেন সকলেই। তবে অনেকসময় সেই মাংস বাড়িতে থেকেই যায়। আর সেই বাড়তি মাংস দিয়ে বানানো যায় একাধিক ফাস্ট ফুড। খুব বেশি রান্না হয়ে গেলে দু’দিন ধরে একই পদ খেতে একঘেয়ে লাগে। তাই বেঁচে যাওয়া মাংস দিয়ে বানাতে পারেন সুস্বাদু নতুন নতুন খাবার।
নুড্লস - স্যুপ নুড্লস বানিয়ে নিন। সব্জি কষার সময় মাংসের টুকরো গুলি কুচিয়ে দিন। মাংস থাকলে নুডলসের স্বাদ এবং গন্ধ দুই বাড়বে। তবে চাউমিনও রান্না করতে পারেন। আর তাতে একটু মাংসের কাই এবং মাংস টুকরো করে মিশিয়ে দিন। সসের বদলে এগুলি দিলেই স্বাদে দারুণ হবে।
পিৎজা - পিৎজা সসের বদলে যদি মাংসের ঘন কাই দেওয়া যায়? পিৎজ়া তৈরির নিয়ম এক, শুধু সসে হোক বদল। পিৎজায় ছোট ছোট করে কষা মাংসের টুকরো যোগ করে চিজ় দিয়ে দিন। নতুন স্বাদের পিৎজা তৈরি হবে।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের