নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মঙ্গলবারের ঘটনার পর ফের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ঘটকপুকুরে শওকত মোল্লার গাড়িকে ঘিরে ওঠে ‘চোর’ স্লোগান। অভিযোগ উঠেছে আইএসএফ কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এরপরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল ও আইএসএফের মধ্যে।
সূত্রের খবর, ঘটকপুকুরে আব্বাস সিদ্দিকির কর্মসূচি চলাকালীন পথে বিপাকে পড়লেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তার গাড়ি ঘিরে উঠতে থাকে চোর স্লোগান। যদিও এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জানিয়েছেন, ' আব্বাসকে এই কথা বলব, খেলা তুমি শুরু করলে, শেষটা আমরা করব। তুমি যদি আমার দিকে ঢিল ছোড়, আমি নিশ্চয়ই রসগোল্লা ছুঁড়ব না। তুমি ভাঙড়ে আগুন জ্বালাতে চাইছ, আমরা সেই আগুনে ঘৃতাহুতি দেব না। বরং জল ঢেলে সেই আগুন নেভানোর চেষ্টা করব।'
এই ঘটনার প্রতিবাদে আগামী ৭ তারিখে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি ‘ঐতিহাসিক প্রতিবাদ মিছিলের' ডাক দেওয়া হয়েছে। তৃণমূল বিধায়কের মন্তব্যের পাল্টা জবাব দেন আইএসএফ নেতা আব্দুল মালেক। তার অভিযোগ,'ভিড়ের মধ্যে নিজে গিয়ে পড়া আসলে এক ধরনের প্ররোচনা। শান্তিপ্রিয়, ভদ্র মানুষ কখনও এই ধরনের কাজ করবে না। এটা অশান্তি তৈরির প্রচেষ্টা।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের