নিজস্ব প্রতিনিধি , নদীয়া - গলায় খাবার আটকে মর্মান্তিক মৃত্যু ৫৭ বছরের অনিল দাসের। হঠাৎ এই ঘটনায় পরিবার সহ প্রতিবেশীদের মধ্যে নেমেছে গভীর শোক। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।

স্থানীয় সূত্রের খবর , ঘটনাটি ঘটে নদীয়া জেলার শান্তিপুরের বাগদিয়া এলাকায়। প্রতিদিনের মতোই শুক্রবার সাতসকালে বাড়িতে নাস্তা করছিলেন অনিল দাস। হঠাৎই ভাত গলায় আটকে তিনি থালার ওপর মুখ থুবড়ে পড়ে যায়। ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সহায়তায় দ্রুত তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা জানান চিকিৎসা করতে করতেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়।
অনিল দাসের জামাইবাবু দিলীপ দাস জানিয়েছেন , "উনি বাড়িতে একাই থাকেন। নিজেই রান্না করে খায়। তবে সকাল সাড়ে ১০ টা নাগাদ ভাত খেতে বসে গলায় ভাত আটকে থালার ওপরেই পরে যায়। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ায় কিছুক্ষণ শ্বাস নেওয়ার পর তার মৃত্যু হয়। তার দুই ভাই তবে বিয়ে করে দুজনেই বাইরে চলে যায়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের