68ae73506b171_Ganesh-Chathurthi
আগস্ট ২৭, ২০২৫ সকাল ০৮:২৪ IST

গণেশ চতুর্থীর শুভদিনে বানিয়ে ফেলুন মোতিচুর লাড্ডু , সহজেই বানিয়ে নিবেদন করুন শিব পার্বতীর পুত্রকে

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আজ শুভ গণেশ চতুর্থী। প্রত্যেক বছর এই দিনটি ধুমধাম করে পালিত হয়। অনেকেই বলেন রথ টানলে দুর্গা আসে। সেটা জেম ঠিক ঠিক তেমনই গণেশ পুজো মানেই মনে হয় মা দুর্গা জানান দেন আমি চলে এসেছি। গণেশ চতুর্থীর এই দিনে তার পুজো করার পর মানুষ মেতে ওঠেন একটি বিশেষ মিষ্টি নিয়ে। যদিও তার আগে গণেশের উদ্দেশ্যে তা নিবেদন করা হয়। সে আর অন্য কিছু নয় , গণেশের সহ সকলের প্রিয় মোতিচুর লাড্ডু।

পুজোর পরেই বড় থেকে বাচ্চারা এই লাড্ডু উপভোগ করার জন্য পাগল হয়ে যান। পুজোর আগের দিন থাকে মিষ্টির দোকানে দোকানে লাইন লেগে যায় এই লাড্ডু কেনার জন্য। তবে আপনি নিজেই ঘরে বানিয়ে ফেলতে পারেন এই লাড্ডু। খুবই অল্প সময়ের কাজ। তাই নিজের হাতেই বানিয়ে গণেশের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তাঁর সবচেয়ে প্রিয় এই মিষ্টি।

আপনি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই লাড্ডু। আপনার নিজেরও তৃপ্তি হল আবার হয়তো গণেশও খুশি হল। তাই জেনে নিন মোতিচুর লাড্ডু বানানোর সহজ প্রক্রিয়া -

উপকরণ -

১ কাপ ছোলার ডাল
১/২ কাপ মটর ডাল
১.৫ কাপ চিনি
১/২ চা চামচ এলাচগুঁড়ো
১/২ কাপ পছন্দমতো ড্রাই ফ্রুটস কুঁচেনো
১ টেবিল চামচ চারমগজ
১ চা চামচ গোলাপ জল
প্রয়োজন মতো বড়া ভাজার জন্য সাদা তেল
প্রয়োজন মতো কয়েক ফোঁটা কমলা ফুড কালার
২ কাপ ঘি 
১/২ কাপ জল

বানানোর পদ্ধতি -

প্রথমে ডাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে নিতে হবে ২ ঘন্টা। ডাল ভিজে গেলে মিক্সার গ্রেইন্ডার অথবা শিলে বেটে নিতে হবে। কড়াইতে সাদা তেল দিন। এরপর বাটা ডাল কড়াইতে গরম তেলে ছেড়ে ছোট ছোটো বরা ভেজে তুলে নিতে হবে। এই বড়া গুলো মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিতে হবে। তবে এমনভাবে পিষবেন যেন দানা থাকে।

এরপর চারমগজ ও ড্রাই ফ্রুটস রোস্ট করে ডালের বড়া গুড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে চিনি ও জল আঁচে বসিয়ে আঠালো একটি সিরা তৈরি করে নিতে হবে। লাড্ডুর রঙের জন্য হালকা ফুড কালার দিতে হবে। এবার এতে ডালের বরার গুঁড়োর মিশ্রণ দিয়ে পুরোটা মিশিয়ে নিন। ভালোভাবে মেশানো হলে পুরো ব্যাপারটাতে একটা বাইন্ডিং এসেছে বোঝা যাবে। এবারে এতে ঘি ও এলাচগুঁড়ো সহ গোলাপ জল দিয়ে মিশিয়ে নিয়ে আঁচ থেকে নামিয়ে নিতে হবে। এবার লাড্ডুর আকারে গোল গোল করে পাকিয়ে নিন। এরপর গণেশকে নিবেদন করুন এই মোতিচূরের লাড্ডু।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

সন্ধ্যার জলখাবারে নতুন চমক , একবার বানালেই বারবার খেতে চাইবেন চিকেন কিমা ব্রেড রোল
জুলাই ২৫, ২০২৬

অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের