নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য সামশেরগঞ্জ ব্লক প্রশাসন বড় উদ্যোগ নিল।শুক্রবার ব্লক দফতর প্রাঙ্গণে মোট ২৯০ জন ভাঙন কবলিত মানুষের হাতে আনুষ্ঠানিকভাবে সাহায্যের অর্থ তুলে দেওয়া হয়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্ষতিগ্রস্থদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা দফতর ও পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতর। এই সহায়তা পেয়ে নতুন করে আশার আলো দেখছেন ভাঙন কবলিত মানুষজন।

স্থানীয় সূত্রে জানা গেছে , সামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামের গঙ্গা ভাঙনে বহু পরিবার ঘরবাড়ি হারিয়েছিলেন। এই দিন ১৮৭ জনের হাতে ১ লক্ষ ২০ হাজার টাকা , ১০৩ জনের হাতে ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। ঘর নির্মাণের অর্থ প্রথম ধাপে ৬০ হাজার এবং পরে আরও ৬০ হাজার করে সংশ্লিষ্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। এর পাশাপাশি, ব্লকের বিভিন্ন এলাকার ২৫ জন অসহায় ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়েছে।
সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বলেন, “গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো রাজ্য সরকারের দায়িত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য ধাপে ধাপে আর্থিক সহায়তা দেওয়া হবে। ভাঙনের পর মাথা গোঁজার ঠাঁই ছিল না। এবার ঘর বানানোর আশা ফিরে পেলাম। সরকারের এই সাহায্য আমাদের বাঁচিয়ে দিল।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের