নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - গঙ্গাসাগর মেলা শেষ হলেও হঠাৎই আতঙ্ক। মেলার অস্থায়ী ছাউনিতে আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ড। মেলা প্রাঙ্গণ সংলগ্ন অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরে। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , মঙ্গলবার দুপুরে গঙ্গাসাগরের ৩ নম্বর স্নানঘাট সংলগ্ন রাস্তায় একটি অস্থায়ী ছাউনিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে বিরাটাকার ধারণ করে এই আগুন। আশেপাশের কয়েকটি অস্থায়ী ছাউনি , খাবারের দোকান , বাজারের কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এলাকাবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। স্থানীয়দের মধ্যে কেউ পুলিশে খবর দিলে তারা দমকল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

দমকলের একাধিক ইঞ্জিন প্রায় ১ ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আসার আগে অবধি স্থানীয়রা তাদের মত করে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছিলেন। পুলিশ ও দমকলের সঙ্গে ঘটনাস্থলে ছিলেন প্রশাসনের আধিকারিকরাও।
ব্যবসায়ীদের বিপুল ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে। এছাড়াও প্রায় ১৫ টি মত ঘর পুড়ে গেছে। তারা ইতিমধ্যেই সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর প্রাথমিকভাবে পুলিশের কর্তারা এলাকাটি তল্লাশি করেন। তাদের প্রাথমিক অনুমান , শর্ট সার্কিট কিংবা রান্নার গ্যাস সিলিন্ডার থেকেই এই অগ্নিকাণ্ড। তবে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ।

এক স্থানীয় ব্যবসায়ী অরুন কুমার যাদব জানিয়েছেন , "আমার মনে হয় কেউ ইচ্ছাকৃত এই আগুন লাগিয়ে দিয়েছে। তবে ওইভাবে তো কাউকে সন্দেহ করা যায় না। বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের। সরকার সেই ক্ষতিপূরণ দিক। এছাড়া , ১২-১৩ টা মত ঘর পুড়ে গেছে। সকলকেই ক্ষতিপূরণ দেওয়া উচিত সরকারের।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের