নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দ্বিতীয় দফা ভোট শেষ হতে না হতেই ফের উত্তপ্ত রাজনৈতিক মহল। ভোটের ফলপ্রকাশের ঠিক আগের দিনই উত্তপ্ত নোয়াপাড়া। বিজেপি নেতা কুন্দন সিংয়ের বাড়িতে দুষ্কৃতীদের হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযোগ, দুজন দুষ্কৃতী বাইকে চেপে এসে প্রথমে কুন্দন সিংয়ের বাড়ির সামনে দাঁড়ায়। এরপর তাদের মধ্যে একজন নেমে বন্দুক তাক করে এগিয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বিজেপি নেতা অর্জুন সিং বিষয়টি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন।
বিজেপি নেতা কুন্দন সিংয়ের অভিযোগ, ' দুজন ছেলে রাত সাড়ে ১২ টা নাগাদ বাইকে চেপে এসে গুলি চালায়। আবার কিছুক্ষণ পরে তারা চলে যায়। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। দুজন ছেলেকেই শনাক্ত করা হয়েছে। আকাশ চৌধুরী ও আমান চৌধুরী এরা দুজনের তৃণমূলের লোক। সমস্ত মিটিং মিছিলে এরা থাকে। এদের দুজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে।'
বিজেপি নেতার আরও দাবি, 'আমি চাই এই কেস NIA তদন্ত করুক। কারণ পুলিশ ভোটের একদিন আগে এদের ডেকে শুধু জামাই আদর করেছিল। তৃণমূল এখানে হারবে বুঝে গেছে তাই পরিকল্পিত ভাবে বিজেপির ওপর হামলা চালানোর চেষ্টা করছে।'
তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ' তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য আর পার্থ ভৌমিকের নির্দেশে এই ধরনের কাজ করা হয়েছে। যারা করেছে তাদের বলি এই লাইনে এই গুলি চালিয়ে তারা যদি ভাবে বড় হবে তাহলে বলি তারা এখনও ছোট বাচ্চা আছে। এই ধরনের কাজ করে কিছু করতে পারবে না। পুলিশও এদের বাঁচাতে পারবে না। পাবলিক এদের এমন মার মারবে এদের খুঁজে পাওয়া যাবে না আর।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের